বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। দেশের অর্থনীতি ও মিডিয়াকেও সমানভাবে গণতন্ত্রায়ন করা প্রয়োজন। শুধুমাত্র ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, যদি সমাজের সব ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ কার্যকর না হয়।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন,
“প্রত্যেক জায়গায় গণতন্ত্রের প্রতিফলন ঘটানো না গেলে গণতন্ত্র কার্যকর হবে না। দেশের মানুষ যদি অর্থনীতিতে অন্তর্ভুক্ত না হয়, আর সাংবাদিকরা মুক্ত পরিবেশে কাজ করতে না পারে, তবুও গণতন্ত্র বাস্তবায়ন হবে না।”
তিনি আরও মন্তব্য করেন,
“যারা মানুষের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। গণতন্ত্রের মূল অর্থ হলো প্রত্যেক নাগরিকের সমান অধিকার এবং মুক্ত পরিবেশে জীবনযাপন নিশ্চিত করা।”
