সুহানা খানের ইনস্টাগ্রাম পোস্টে ভাইরাল শাহরুখ খানের মিষ্টি কমেন্ট

সুহানা খানের ইনস্টাগ্রাম পোস্টে ভাইরাল শাহরুখ খানের মিষ্টি কমেন্ট

বিনোদন

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খানের নতুন ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। সম্প্রতি হলুদ রঙের শর্টস এবং ফুল-স্লিভ টপে সুহানার একটি ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে শাহরুখ খানের মজাদার মন্তব্য।

ছবিতে সুহানাকে তার ভাই আরিয়ান খানের পরিচালিত সিরিজের গান ‘বাদলি সি হাওয়া হ্যায়’-এর সঙ্গে নতুন লুকে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “সং অ্যান্ড মাসকারা অন রিপিট”।

সুহানার এই স্টাইলিশ লুকে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা ছড়ায়। তবে আলোচনায় নতুন মাত্রা যোগ করেন শাহরুখ খান নিজেই। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন—“ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি”। বাবার মিষ্টি কমেন্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সুহানা খানের নেটফ্লিক্স অভিষেক হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে। এবার তিনি বড় পর্দায় হাজির হচ্ছেন বাবা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়।

ছবির পরিচালনার দায়িত্ব শুরুতে নিয়েছিলেন সুজয় ঘোষ, পরে তা গ্রহণ করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা প্রমুখ।