সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আটক শাহবাগ থানা হাজত

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আটক শাহবাগ থানা হাজত

জাতীয়

‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠানের সময় উত্তেজনার মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে অনেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।

আটকদের শাহবাগ থানায় রাখা হয়েছে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকী ও কয়েকজন ‘৭১ মঞ্চ’ সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করেন এবং পরে পুলিশ হস্তক্ষেপ করে।

এর আগে সকালেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।