গণ অধিকার পরিষদের ওপর হা'ম'লা'র নিন্দা জানালো ছাত্রদল

গণ অধিকার পরিষদের ওপর হা’ম’লা’র নিন্দা জানালো ছাত্রদল

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর এই ধরনের নৃশংস হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ছাত্রদল মনে করে, গণঅভ্যুত্থান ও আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।