বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সংগঠক শরিফ ওসমান হাদী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের অনেক ভেতরের মতবিরোধ থাকলেও দেশের মুক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একজোট। নির্বাচনের আগে যদি কেউ ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে, আমরা তা হতে দেব না।”

তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর শুক্রবার রাতে হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শরিফ হাদী উল্লেখ করেন, “এই হামলা শুধুমাত্র নুরুল হক নূরের ওপর নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী শক্তির ওপরও হামলা।”

শরিফ হাদী আরও বলেন, “আমরা চাইলে ঢাকাকে অচল করতে পারতাম বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমরা দেশের স্থিতিশীলতা চাই। জুলাই আন্দোলনের নেতাদের ওপর আক্রমণ হলেও আমরা সংযম দেখাব এবং ফ্যাসিবাদকে ক্ষমতায় ফিরতে দেব না।”

তিনি ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাদের সঙ্গে সমন্বয়ে সরকারকে দাবি জানান, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যদি তা না হয়, আগামী দিনে জনগণ সরকারের ক্ষমতায় থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে।