প্রেমিকাকে ছেড়ে দাও নইলে সিনেমা ছাড়ো পরিচালকের শর্তে যা করেছিলেন সাইফ আলী খান

প্রেমিকাকে ছেড়ে দাও নইলে সিনেমা ছাড়ো পরিচালকের শর্তে যা করেছিলেন সাইফ আলী খান

বিনোদন

বলিউড অভিনেতা সাইফ আলী খান তার ক্যারিয়ারের শুরুতে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। শুরুর দিকে তাকে এমন শর্ত দেওয়া হয়েছিল যে, “তোমার প্রেমিকাকে ছেড়ে দাও, নইলে সিনেমা ছাড়ো।”

সাইফ এক সাক্ষাৎকারে বলেন, “এটা আমার জন্য নৈতিক এক সিদ্ধান্ত ছিল। সেই সময় আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। এটাই ছিল আমার প্রথম বড় স্ট্রাগল।”

তিনি আরও জানান, স্ট্রাগলের মানে শুধু অটোতে চড়ে ঘুরে ঘুরে সময় কাটানো নয়। তার ক্ষেত্রে প্রত্যাখ্যান এবং নৈতিক দ্বন্দ্বও স্ট্রাগলের অংশ ছিল।

পরবর্তীতে সাইফ আলী খান ধীরে ধীরে নিজের প্রতিভা প্রমাণ করেন ‘পরম্পরা’ (১৯৯৩) সিনেমা দিয়ে বলিউডে অভিষেক লাভ করে এবং ‘দিল চাহাতা হ্যায়’, ‘কাল হো না হো’, ‘হাম তুম’ সহ একাধিক হিট সিনেমার মাধ্যমে বলিউডে নিজের অবস্থান নিশ্চিত করেন।