পশ্চিম তীরে ইসরায়েলের দখল নতুন ‘রেড লাইন’: সতর্কবার্তা UAE-এর

পশ্চিম তীরে ইসরায়েলের দখল নতুন ‘রেড লাইন’: সতর্কবার্তা UAE-এর

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাত (UAE) বুধবার (৩ সেপ্টেম্বর) তেলআবিবকে সতর্ক করেছে যে, পশ্চিম তীরে ইসরায়েলের নতুন দখলদারিত্ব ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

UAE-এর জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ বলেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মৃত্যু-ঘণ্টা বাজাবে। এটি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের প্রস্তাবিত পশ্চিম তীরে প্রায় চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাবের পর এসেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের নতুন দখল আব্রাহাম চুক্তির অবমাননা হিসেবে বিবেচিত হবে। চুক্তিটি ফিলিস্তিনি জনগণকে সমর্থনের একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ২৬ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর বাহরাইন ও মরক্কোও চুক্তিতে যোগ দেয়। UAE তখন থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটন সম্পর্ক আরও গভীর করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গেও চুক্তি এগিয়ে নিতে চায়।