"ডাকসু ভোটে নারী শিক্ষার্থীকে প্রভাবিত করার অভিযোগে বহিষ্কৃত খুলনা ছাত্রদল নেতা"

“ডাকসু ভোটে নারী শিক্ষার্থীকে প্রভাবিত করার অভিযোগে বহিষ্কৃত খুলনা ছাত্রদল নেতা”

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শনিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা ছাড়াই সুজন ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়েছেন। এর ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এই কারণে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই নারী শিক্ষার্থীর বাড়িতে গিয়েছিলেন এবং ফোনে নিজের পরিচয় দিয়ে ছাত্রদলের প্যানেলের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেন। এছাড়া ভিডিওতে তিনি ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের কথাও শিক্ষার্থীর কাছে বলেন।

বিষয়টি সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি করেছে এবং ছাত্রদলের শৃঙ্খলা রক্ষা ও ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে বহিষ্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।