শাদাব খানকে ছাড়িয়ে গেলেন কুলদীপ

শাদাব খানকে ছাড়িয়ে গেলেন কুলদীপ

খেলাধুলা

এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৯ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করেছে ভারত। ম্যাচে বিশেষ আলো ছড়িয়েছেন স্পিনার কুলদীপ যাদব, যিনি মাত্র ৭ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন।

এই পারফরম্যান্সের মাধ্যমে কুলদীপ এশিয়া কাপ টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগারে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ২০২২ সালে হংকংয়ের বিপক্ষে ৮ রান খরচায় ৪টি উইকেট নেন শাহাব। কুলদীপ সেই রেকর্ডও ছাড়িয়ে দিয়েছেন।

বর্তমানে এই বোলিং পারফরম্যান্স এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় সেরা। শীর্ষে রয়েছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার, যিনি ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অল আউট হয় সংযুক্ত আরব আমিরাত, এবং ৪.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ভারত।