এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে আজ (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।
আসরের প্রথম রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর নিশ্চিত করে সুরিয়াকুমার যাদবের ভারতীয় দল।
আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর ঘটনা আইসিসির কাছে অভিযোগের বিষয় হয়ে ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই পুরস্কার বিতরণ মঞ্চ নিয়েও নতুন বিতর্ক দেখা দিয়েছে। পিটিআই জানিয়েছে, ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না ‘মেন ইন ব্লু’।
উল্লেখ্য, পাক-ভারত ম্যাচগুলো ঐতিহ্যগতভাবে রোমাঞ্চে ভরপুর হয় এবং এশিয়া কাপের সর্বোচ্চ রোমাঞ্চের ম্যাচ হিসেবে গণ্য করা হয়। ভক্তরা এই প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
