পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ গ্রে'ফ'তা'র

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ গ্রে’ফ’তা’র

দেশ জুড়ে

পটুয়াখালীর সাবেক আলোচিত মেয়র মহিউদ্দিন আহমেদকে একাধিক হত্যাসহ দুর্নীতি মামলার পলাতক আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবির ওসি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা মহিউদ্দিনকে গ্রেফতার করে। রাত পৌনে ১২টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়। গ্রেফতারের সময় মহিউদ্দিন একজন ব্যারিস্টারের বাসা থেকে বের হচ্ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ২০২২ সালের আগস্টে বাড্ডায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে বাড্ডা থানায় এজাহার রুজু হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে মোট ১২০ জনকে আসামি করা হয়, যেখানে মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।

অপর একটি ঘটনায়, সরকারি খাল দখলের অভিযোগে ২০২২ সালের অক্টোবর মাসে মহিউদ্দিন আহমেদ একজন স্থানীয়কে মারধর করেন, কয়েক ঘণ্টার মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ৯ দিন পর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হত্যা মামলায় মহিউদ্দিনকে প্রধান আসামি করেন।

এছাড়াও, মহিউদ্দিনের বিরুদ্ধে ২০২৩ সালের আগস্ট থেকে দুদক তদন্তে দুটি দুর্নীতি মামলা চলমান রয়েছে। সম্প্রতি ঢাকার দুদক কার্যালয়ের একটি প্রতিনিধিদল পটুয়াখালীতে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরেজমিন তদন্ত করেছে।