আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিনটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এছাড়া, দেশের সমস্ত বিভাগে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কৃষক, পরিবহন খাত ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
