৭২ বছর বয়সে “সেফ এক্সিট” নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

৭২ বছর বয়সে “সেফ এক্সিট” নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

জাতীয়

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ৭২+ বছর বয়সে “সেফ এক্সিট” নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তিনি ফেসবুকে একটি পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

উপদেষ্টা জানান, উপদেষ্টার পদে যোগদানের পর তার রোজকার জীবন অত্যন্ত ব্যস্ত। তিনি বলেন, “গতকালও রাত আটটায় বাসায় ফিরেছি। নিজের পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি। আত্মীয়, বন্ধু বা পরিচিত কারো ব্যবসা বা চাকরি দেওয়া হয়নি। সীমিত সামর্থ্য ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেলেও তা গ্রহণ করেননি।

ফাওজুল কবির বলেন, প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলামের বিষয়ে মন্তব্য করা তাঁর জন্য শোভন নয়। তিনি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন না।

অপরদিকে, হেলমেটবিহীন মোটরসাইকেলে চলার বিষয়ে তিনি জানান, সাত-আট কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়ার পরও অগ্রগতি না হওয়ায় মোটরসাইকেল যোগে রওনা দেন। খোঁজাখুঁজির পর চালকের জন্য হেলমেট না পেয়ে তিনি নিজেই হেলমেট পরে রওনা দেন। এ সময় তিনি পুলিশ, বিআরটিএ ও জেলা প্রশাসনকে হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।