বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ রুমিন ফারহানার

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ রুমিন ফারহানার

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং এটি দলের সকলের জন্যই উদ্বেগের বিষয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন, “আমি জানি না এই ঘটনা কেন ঘটলো। বিএনপির জন্মলগ্ন থেকে এই অফিস সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত। গণমাধ্যমকর্মী তো বটেই, সবাই এখানে যেতে পারেন।”

তিনি আরও বলেন, “রাজনীতি এবং গণমাধ্যম পরস্পরের সঙ্গে হাত ধরে চলে। এমন ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত।”

ডাকসুতে ছাত্রদলের হেরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদল ১৫ বছর ক্যাম্পাস দখল রাখতে পারেনি। তারা ক্ষমতাসীন দলের সঙ্গে মিশে গেছে। আমরা যদি পিছিয়ে থাকি, তা গর্বের সঙ্গে বলব। ৫ আগস্টের পর ছাত্রদল তাদের পরিচয়ে ক্যাম্পাসে গেলে সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রতিহত করা হয়েছে।”

রুমিন ফারহানা অভিযোগ করেন, অন্য রাজনৈতিক শিবিরগুলো ভিন্ন নামে রাজনীতি চালিয়ে ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে, যা তাদের সুবিধা দিয়েছে।