সামান্থা–রাজের ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন গুঞ্জন, সম্পর্ক কি প্রকাশ্যে আসছে?

সামান্থা–রাজের ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন গুঞ্জন, সম্পর্ক কি প্রকাশ্যে আসছে?

বিনোদন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু—এই দুজনকে ঘিরে প্রেমের জল্পনা বহুদিনের। যদিও এখনো পর্যন্ত কেউই সম্পর্কের বিষয়ে সরাসরি মন্তব্য করেননি, তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানের ছবি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

নিজের পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’–এর লঞ্চ অনুষ্ঠানে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন সামান্থা। প্রকাশিত ছবিতে দেখা যায়—সামান্থা রাজের কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন, আর রাজও তাকে আলতো করে জড়িয়ে রেখেছেন। দুজনকেই হাস্যোজ্জ্বল ও বেশ ঘনিষ্ঠ দেখা গেছে। একটি ছবিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া–ও।

অনুষ্ঠানের ছবি শেয়ার করে সামান্থা ইনস্টাগ্রামে লিখেছেন— “বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত। গত দেড় বছরে ক্যারিয়ারের সবচেয়ে সাহসী কিছু সিদ্ধান্ত নিয়েছি। নিজের অন্তর্দৃষ্টি ও পরিশ্রমে ভরসা রেখেছিলাম। আজ সেই ছোট জয়গুলোই উদযাপন করছি।”

তিনি আরও লেখেন, “যারা আমার সঙ্গে নিরলস কাজ করছে, তাদের প্রতি কৃতজ্ঞ। এটা কেবল শুরু।”

সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’–তে। মূলত এরপর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন ইভেন্ট, ঘোরাফেরা ও সামাজিক যোগাযোগের ছবি–ভিডিওতেও তাদের একসঙ্গে দেখা যায়, যদিও সম্পর্ক নিয়ে এখনো নীরব দুজনই।

বর্তমানে সামান্থা কাজ করছেন রাজ–ডি কে পরিচালিত নতুন প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’–এ। এই সিরিজে আরও থাকছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাবে।

অন্যদিকে, রাজ–ডি কে–র আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’ আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।