ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) বুধবার (১২ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করেছে। ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সদস্যপদ অবৈধ ঘোষণা করা হয়।
সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম সংবাদ সম্মেলনে জানান, ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়েছে। আজকের সভায় সেই রেজুলেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর ভিসি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক ও জিএস গোলাম রাব্বানীর সময় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছিল।
