শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে : লিমা

বিনোদন

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা লিমা জানিয়েছেন, অমর নায়ক সালমান শাহ–এর সংসারে অভিনেত্রী শাবনূরকে কেন্দ্র করে অশান্তি চলত। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সালমান শাহকে নিয়ে নিজের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

লিমা বলেন, “সালমান শাহর সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি—প্রেম যুদ্ধ ও কন্যাদান। তাঁর সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের সৌভাগ্য। শুটিং সেটে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ, সাদামাটা ও হাসিখুশি একজন মানুষ।”

তিনি আরও জানান, সালমান শাহর মৃত্যুর সময় সারাদেশে যে দুঃখ-শোক নেমে এসেছিল তা তাঁকে নাড়া দিয়েছিল। লিমা বলেন, “২৯ বছরেও তাঁর মৃত্যুর রহস্য পরিষ্কার হলো না। আমার বিশ্বাস, সালমান নিজের জীবনের প্রতি নেতিবাচক ছিলেন না। তাঁকে অনেক মিস করি।”

সালমান শাহের সংসারে অশান্তির বিষয়ে তিনি বলেন, “শাবনূরকে কেন্দ্র করে তাঁদের মধ্যে সমস্যা ছিল। তবে সালমানের স্ত্রী সামিরা সবসময় আমার সঙ্গে ভালো বন্ধুর মতো আচরণ করেছেন।”

শেষে লিমা বলেন, “আমি সালমান শাহ হত্যার বিচার চাই। সত্য উদঘাটন হোক। সালমান যেখানেই থাকুন, ভালো থাকুন—এই দোয়া করি।”