‘শারীরিক সম্পর্ক ও পরকীয়া’ টুইঙ্কেল বলছেন ‘রসিকতা ছিল’

‘শারীরিক সম্পর্ক ও পরকীয়া’ টুইঙ্কেল বলছেন ‘রসিকতা ছিল

বিনোদন

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে কাজল ও টুইঙ্কলের শো, তবে মাঝে মাঝে দু’জনের মন্তব্যকে ঘিরে বিতর্কও সৃষ্টি হয়। সম্প্রতি শোয়ের একটি পর্বে টুইঙ্কল ও কাজলের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

অক্টোবর মাসে সম্প্রচার হওয়া ওই পর্বে টুইঙ্কল বলেন, “স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোট ভুল বলে সেসব এড়িয়ে যাওয়া যায়।” এই মন্তব্য নিয়ে দর্শক ও সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

বিতর্ক ধামাচাপা দিতে টুইঙ্কল সম্প্রতি বলেছেন, “এটা কোনো গুরুতর বিষয় নয়। আমরা শুধু মজার ছলে বলেছিলাম। যদি একজন সঙ্গীর সঙ্গে সারাজীবন কাটানো সম্ভব হত, তাহলে অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটি ছিল নিতান্তই রসিকতা।”

এর পাশাপাশি শোর আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালকরা প্রশ্ন তোলেন, “মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো, কোনটা বড় অপরাধ?”—এই মন্তব্য নিয়েও শুরু হয়েছিল তোলপাড়।