রাজধানীর রামপুরা ২৮ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত বিন আলমকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকালেই ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
মামলায় মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন শুনানি করবে। শুনানি পরিচালনা করবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল।
আজও ট্রাইব্যুনালের আশপাশের এলাকা উচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।
