প্রকাশ্যে শহীদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিও’-র লুক

প্রকাশ্যে শহীদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিও’-র লুক

বিনোদন

বলিউড অভিনেতা শাহিদ কাপুর তার আসন্ন ছবি ‘ও রোমিও’-র প্রথম লুক পোস্টার শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশ করেছেন। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

শাহিদ পোস্টার শেয়ার করে লিখেছেন, “রোমিও ও রোমিও তুমি কোথায় ও রোমিও”। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন, ছবির ট্রেলার ১০ জানুয়ারি মুক্তি পাবে।

পোস্টারে শাহিদকে একেবারে ভিন্ন, রুক্ষ ও তীব্র লুকে দেখা যাচ্ছে। তার মুখ, ঘাড় ও হাতে রক্তের ছাপ, কাটা দাগ এবং ট্যাটু চোখে পড়ছে। কালো আধখোলা শার্ট, আংটি, ব্রেসলেট ও চেইন-এর সঙ্গে তার লুক দর্শকদের নজর কেড়েছে।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর ‘ও রোমিও’ ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ, যিনি পূর্বে শাহিদের সঙ্গে ‘কামিনে’ (২০০৯) ও ‘হায়দার’ (২০১৪)-এর মতো প্রশংসিত সিনেমায় কাজ করেছেন।

‘ও রোমিও’ শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত একটি আধুনিক ও অন্ধকার ধাঁচের গল্প। সিনেমায় প্রেম, রাগ, আবেগ ও বিশ্বাসঘাতকতার মতো থিম উঠে আসবে। শাহিদের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।