অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক আজ

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

প্রতিনিধিদলে আরও থাকছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।