বিগবস প্রতিযোগীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন চাহাল!

বিগবস প্রতিযোগীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন চাহাল!

বিনোদন

ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত তারকা যুজবেন্দ্র চাহাল। মাঠে স্পিন জাদু দেখানোর পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। সাম্প্রতিক সময়ে তাঁর সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া গুঞ্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে আরজে মাহভাশের সঙ্গে দূরত্ব এবং সম্প্রতি টেলিভিশন ব্যক্তিত্ব শেফালী বগ্গার সঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ার পর নতুন করে জল্পনা ছড়িয়েছে।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চাহাল ও আরজে মাহভাশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেই গুঞ্জন আরও জোরালো হয় যখন নেটিজেনরা লক্ষ্য করেন—মাহভাশ সামাজিক যোগাযোগমাধ্যমে চাহালকে আনফলো করেছেন। আধুনিক সময়ে এই ‘আনফলো’ করাকে অনেকেই সম্পর্কের অবনতি হিসেবেই ধরে নেন। তবে এ বিষয়ে চাহাল কিংবা মাহভাশ—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দেয় একটি ভিডিও। মুম্বাইয়ের এক ক্যাফে থেকে বের হওয়ার সময় চাহালকে দেখা যায় জনপ্রিয় সঞ্চালিকা ও ‘বিগ বস’ খ্যাত শেফালী বগ্গার সঙ্গে। ভিডিওতে দু’জনকেই বেশ হাসিখুশি মেজাজে কথা বলতে দেখা যায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

শেফালী বগ্গা টেলিভিশনের পরিচিত মুখ। ক্রিকেটভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানেও তাঁকে নিয়মিত সঞ্চালনা করতে দেখা যায়। তবে চাহালের সঙ্গে তাঁর এই একান্ত সময় কাটানো কেবল বন্ধুত্ব নাকি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত—তা নিয়েই চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

উল্লেখ্য, ২০২০ সালে নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মাকে বিয়ে করেন যুজবেন্দ্র চাহাল। করোনা মহামারির সময় নাচ শেখার সূত্রে তাঁদের পরিচয় এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। তবে কয়েক বছরের মধ্যেই শুরু হয় বিচ্ছেদের জল্পনা। শেষ পর্যন্ত ২০২৫ সালের শুরুতে তাঁদের বিবাহিত সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এরপরই চাহালের নাম জড়ায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরজে মাহভাশের সঙ্গে। তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেলেও সেই সম্পর্কও যে টেকেনি—তা সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট। নতুন করে চাহাল আবার প্রেমে পড়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।