ফেব্রুয়ারির শুরুতেই জ্বালানি তেলের দাম কমলো

ফেব্রুয়ারির শুরুতেই জ্বালানি তেলের দাম কমলো

অর্থনীতি

দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। গত মাসে প্রতি লিটারে ২ টাকা কমানোর পর ফেব্রুয়ারির প্রথম দিনেই আরও ২ টাকা দাম হ্রাস করা হলো। নতুন এই দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম লিটারে ১১৪ টাকা থেকে কমে হয়েছে ১১২ টাকা।

এছাড়া পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। ধারাবাহিকভাবে দাম কমায় পরিবহন খাতসহ সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।