দেশের বাজারে আবারও কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। গত মাসে প্রতি লিটারে ২ টাকা কমানোর পর ফেব্রুয়ারির প্রথম দিনেই আরও ২ টাকা করে দাম কমানো হলো।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি শুরু হবে।
নতুন দামে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমে হয়েছে ১১২ টাকা। একইভাবে পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।
