ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালে খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারীদের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ তুলেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তাদের একজন নেতা স্পষ্টভাবে নারীদের অসম্মান করেছেন।”
সমাবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী। অথচ বর্তমান কিছু নেতা নারীদের স্বাধীনতা ও মর্যাদা লঙ্ঘন করছে।”
তারেক রহমান আরও অভিযোগ করেন, “একটি দল ইসলামী শাসন কায়েমের কথা বলে, কিন্তু নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই এসব করছে।”
বিএনপির সরকার গঠনের পূর্ব অভিজ্ঞতার কথাও তুলে ধরে তিনি খুলনাবাসীর কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে সমর্থন করার আহ্বান জানান।
