প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প

প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প

বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী মা হতে যাচ্ছেন। তাঁর ঘরে আসছে অভিনেতা শাকিব খানের সঙ্গে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার  এই খবর প্রকাশের পর শুক্রবার বুবলী নিজেই প্রকাশ্যে হাজির হন।

শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে বুবলী বিস্কিট রঙের ফ্লোর-টাচ গাউন পরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তার বেবি বাম্প স্পষ্ট ধরা পড়ে, যা প্রমাণ করছে তিনি মা হওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। জানা গেছে, শিগগিরই বুবলী যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন, এবং শাকিব খানের পরামর্শ অনুযায়ী সেখানে সন্তান জন্ম দেবেন।

যদিও মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান বা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি, কালের কণ্ঠের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে বুবলী অন্তঃসত্ত্বা এবং শাকিব খানের ঘরে সন্তান আসছে। বুবলী এই বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে হাসিমুখে বলেছেন, “যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।”

বিদেশে যাত্রার প্রসঙ্গেও বুবলী সরাসরি কিছু বলেননি, তবে পাসপোর্ট দেখিয়ে জানিয়েছেন এটি তার জন্য গুরুত্বপূর্ণ। বুবলী ও শাকিব খানের সম্পর্ক ও বাবা-মা হওয়ার বিষয়টি ভক্তদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। এর আগে, গত বছর তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়ানোর সময়ও একই ধরনের প্রশ্ন উঠে।