নির্বাচনের কার‌ণে ২ দিন ভিসা বন্ধ রাখবে ডেনমার্ক দূতাবাস

নির্বাচনের কার‌ণে ২ দিন ভিসা বন্ধ রাখবে ডেনমার্ক দূতাবাস

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার ডেনমার্ক দূতাবাস ভিসা সেবা বন্ধ রাখবে। এ সময় ভিসা আবেদন গ্রহণও করা হবে না বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বার্তায় ঢাকার ডেনিশ দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় নির্বাচন উপলক্ষে নির্ধারিত দুই দিন ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। এ কারণে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালও আবেদন গ্রহণ করবে না।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় শেষে স্বাভাবিক নিয়মে ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে।