নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন ভাই

নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন ভাই

Uncategorized

দীর্ঘদিন ধরেই অভিনেতা জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামালকে নিয়ে গুঞ্জন চলছিলো। নেটিজেনদের ধারণা, তারা প্রেম করছেন। তবে নিজেদের বক্তব্যে তারা বারবার জানিয়েছেন, ‘শুধুই সহকর্মী ও বন্ধু, এর বেশি কিছু নয়।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন আরশ খান। ছবিতে তিনি বর সেজে আছেন, আর সুনেরাহ বধূর পোশাকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এই এক বাক্যই নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই ধরে নিয়েছেন এটি বিয়ের ছবি এবং অভিনন্দন জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘বেশ মানিয়েছে তাদের’, কেউ আবার আশা করছেন, ‘অটুট থাকুক এই ভালোবাসা’।

তবে এখনও ছবি বাস্তব বিয়ের নাকি কোনো নাটকের স্থিরচিত্র, তা নিশ্চিত করেননি আরশ খান। গত ডিসেম্বরে সুনেরাহর সঙ্গে পোস্ট করা রোমান্টিক ছবি থেকেও গুঞ্জন সৃষ্টি হয়েছিল।

আরশ খান মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। এ সময়ে তিনি বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সুনেরাহর সঙ্গে বিশেষভাবে আলোচনায় রয়েছেন। এই জুটি থেকে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হয়েছে।