বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

রাজনীতি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যদিও নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানায়নি দলটি। এ প্রেক্ষাপটে বিজয়ের পর সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলটির মিডিয়া সেল জানিয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে ভোট-পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংসদের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায়। দলটি মোট ২০৯টি আসনে বিজয়ী হয়েছে বলে জানা গেছে, যেখানে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ জন সংসদ সদস্য।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন এবং সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।