গাজায় গ'ণ'হ'ত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক

গাজায় গ’ণ’হ’ত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর হয়ে গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালাতে বিশ্বের প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক সরাসরি অংশ নিয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইসরায়েলি-মার্কিনি নাগরিক। যুক্তরাষ্ট্রের ১৩ হাজার ৩শ’র বেশি নাগরিক আইডিএফের হয়ে সরাসরি এই হামলায় জড়িত।

ফরাসি নাগরিকের সংখ্যা ৬ হাজার ৪শ’, রুশ-ইসরায়েলি নাগরিক ৫ হাজারের বেশি, আর ইসরায়েলি-জার্মানি নাগরিক ৪ হাজারের বেশি। ইউক্রেন, ব্রিটেন, পোল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশের নাগরিকরাও ইসরায়েলের এই আগ্রাসনে অংশ নিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কিছু ইউরোপীয় দেশের মধ্যে স্পেন সবচেয়ে আলোচিত। এই দেশের চার শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যায় জড়িত। দক্ষিণ আফ্রিকার ৫শ’এর বেশি নাগরিক আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার সঙ্গে যুক্ত।

ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত আইডিএফের হয়ে বিভিন্ন দেশের দ্বৈত নাগরিকদের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। অনেক দেশ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার সমালোচনা করলেও নিজেদের নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।