তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠালেন মমতা ব্যানার্জি

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠালেন মমতা ব্যানার্জি

রাজনীতি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা এই উপহার গ্রহণ করেন।

এর আগে মমতা ব্যানার্জি বাংলাদেশি নাগরিকদের অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা দেন। সেখানে তিনি তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে পবিত্র রমজান মাস উপলক্ষে আগাম শুভেচ্ছাও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মমতা লেখেন, বাংলাদেশের সব ভাই-বোন ও জনগণকে আন্তরিক অভিনন্দন এবং আগাম রমজান মোবারক। এই অর্জনের জন্য তারেক রহমান, তার দল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে শুভেচ্ছা জানিয়ে তিনি সবার সুখ-শান্তি কামনা করেন।