বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজয়ী বিএনপির নীতিনির্ধারক নেতাদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি রাষ্ট্র। শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মুম্বাইয়ে বৈঠক থাকায় তিনি সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে নাও পারেন। মোদির অনুপস্থিতিতে ভারতের পক্ষ থেকে উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উপস্থিতি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
