আদালতের নির্দেশ পেলে আবেদনের ভিত্তিতে বিভিন্ন আসনের ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ভোট পুনর্গণনার বিষয়ে আদালত যে নির্দেশ দেবেন, নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ সময় তিনি বলেন, কমিশন আইনি কাঠামোর মধ্যেই সব সিদ্ধান্ত গ্রহণ করবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। পাশাপাশি আরও কয়েকটি আসনে পৃথকভাবে প্রার্থীরাও পুনর্গণনার আবেদন করেছেন।
