দীর্ঘ ৪ বছরের বিরতি পর ভারত গম রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শুক্রবার দেশটির বাণিজ্য বিভাগের মাধ্যমে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, এ সিদ্ধান্তের ফলে আবারও গম আমদানি শুরু করা সম্ভব হবে।
২০২২ সালের ১৩ মে ভারতের অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর পর থেকে স্থলবন্দর হয়ে গম আমদানি প্রায় বন্ধ হয়ে যায়।
বাজার বিশ্লেষক ও আমদানিকারকরা জানিয়েছেন, বর্তমানে দেশের বাজারে গমের দাম ভারতের তুলনায় কম। যদিও এখনই সরাসরি আমদানি শুরু হওয়া সম্ভব নয়, তারা আশা করছেন, ভারত থেকে নতুন ফসল বাজারে আসার পর দাম কমে এলে আমদানি কার্যক্রম শুরু করা হবে।
ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশে গম সরবরাহ এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
