রমজান মাসের শুরুর দিন থেকেই দেশের সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগ।
রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে আগামী ৮ মার্চের বদলে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হবে। অর্থাৎ রমজান শুরু হওয়ার দিন থেকেই মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে সরকার রমজানের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালত নতুন এই নির্দেশনা দেন।
এই আদেশের ফলে ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এই নির্দেশনার আওতায় থাকছে না।
