বিএনপি ও স্বতন্ত্র এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে গেলেন

বিএনপি ও স্বতন্ত্র এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে গেলেন

জাতীয়

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নির্বাচিতরা সংসদ সদস্য ও পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে শপথ নিয়েছেন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’

তিনি আরও জানান, ‘বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে’। দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।