তারেক রহমানকে সৌদি যুবরাজের শুভেচ্ছা

তারেক রহমানকে সৌদি যুবরাজের শুভেচ্ছা

জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য অভিনন্দনও জানান তিনি।

বুধবার সৌদি প্রেস এজেন্সির বরাতে জানানো হয়, এক শুভেচ্ছা বার্তায় যুবরাজ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। বার্তায় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অগ্রগতি এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা আসছে। বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজের এই বার্তা কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।