সৌদি আরবে রমজানের চাঁদ দেখা, আজ থেকে রোজা শুরু

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা, আজ থেকে রোজা শুরু

আন্তর্জাতিক

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। একই দিনে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারেও রোজা শুরু হচ্ছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার।

তবে বাংলাদেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমেই রমজানের সূচনা নির্ধারিত হয়।