যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে'

যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে’

জাতীয়

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে এবং বিশ্ব দরবারে তা প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে কার্যকরী ও ফলপ্রসূ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমত দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। সারাদেশে বিশ্বমানের শিক্ষাকে ধারাবাহিকভাবে চালু রাখতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দফতর রয়েছে, সবগুলোকে দুর্নীতিমুক্ত রাখার বিষয়েও এ দুজন প্রতিনিধি গুরুত্বারোপ করেন।