এলডিসি উত্তরণ তিন বছর পেছাতে চিঠি দিয়েছে নতুন সরকার

এলডিসি উত্তরণ তিন বছর পেছাতে চিঠি দিয়েছে নতুন সরকার

অর্থনীতি

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে।

সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-এর অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) চেয়ারম্যানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে দেশের অর্থনীতিতে সৃষ্ট চ্যালেঞ্জের কথা তুলে ধরে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়।

এ মাসের শেষ দিকে সিডিপির একটি বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জাতিসংঘের সাধারণ পরিষদ-এর সভায়।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকাভুক্ত হয়। এলডিসি মর্যাদার কারণে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন বাণিজ্যিক সুযোগ-সুবিধা পেয়ে আসছে দেশ। কোন দেশ এলডিসি থেকে উত্তরণ করবে, সে বিষয়ে সুপারিশ করে সিডিপি।