নিয়মনীতি থাকায় ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, দ্রুতই নির্বাচন: মির্জা ফখরুল

নিয়মনীতি থাকায় ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, দ্রুতই নির্বাচন: মির্জা ফখরুল

জাতীয়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করা হবে। নতুন বাংলাদেশের জন্য কাজ করবে বিএনপি সরকার এবং সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কার্যক্রম শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে।

মির্জা ফখরুল বলেন, দল ইতিমধ্যেই দেশের মানুষের মধ্যে নিজ অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছে। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবে বিএনপি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের অফিস খোলার খবর পাওয়া যাচ্ছে, তবে তার কার্যক্রম এখনো নিষিদ্ধ। অফিস খোলার অধিকার নেই।

এ সময় ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদানকেও স্মরণ করেন তিনি।