পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

জাতীয়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২২ ফেব্রুয়ারি) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসহাক দার বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। এ সময় উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে একটি দূরদর্শী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে মতৈক্য হয়। পাশাপাশি বিভিন্ন খাত ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণে কাজ করার বিষয়ে সম্মত হন দুই নেতা।