ডেমরা থানার অভিযানে গায়ক নোবেল গ্রে'প্তা'র

ডেমরা থানার অভিযানে গায়ক নোবেল গ্রে’প্তা’র

বিনোদন

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। পুলিশ জানিয়েছে, নোবেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।