যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল

জাতীয়

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর নির্বাচন আগে হতে পারে। পরে ধাপে ধাপে অন্য সিটি করপোরেশনগুলোর নির্বাচন হবে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না— সে বিষয়ে তিনি জানান, আগামী ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলেই তিনি মনে করেন।