হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ মার্ভেল সিনেমার জনপ্রিয় চরিত্র ‘থর’ হিসেবে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। কিন্তু তার তিন সন্তান—মেয়ে ইন্ডিয়া রোজ (১৩) এবং যমজ ছেলে সাশা ও ট্রিস্টান (১১)—তার খ্যাতি নিয়ে খুব একটা আগ্রহী নন।
একটি সাক্ষাৎকারে হেমসওয়ার্থ মজার ছলে জানিয়েছেন, “আমার সন্তানদের কাছে আমার ‘থর’ পরিচিতি তেমন গুরুত্বপূর্ণ নয়। প্রথমে তারা রোমাঞ্চিত হয়েছিল যখন জানতে পেরেছিল যে তাদের বাবা থর। কিন্তু পরে বুঝতে পারল, সিনেমার মতো আমি বাস্তবে উড়তে পারি না, তখন থেকেই আগ্রহ হারিয়েছে। এখন তারা আমাকে শুধুই তাদের বাবা হিসেবে দেখে।”
হেমসওয়ার্থের সর্বশেষ সিনেমা ‘ক্রাইম ১০১’ গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন হ্যালি বেরি এবং ব্যারি কেওগান।
