ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্ক কখনো থামেনি। এই আলোচনায় প্রাধান্য পায় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন করে এই বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।
মার্তিনেজ সম্প্রতি বলেছেন, বিশ্বকাপ না জিতলেও রোনালদো ‘সর্বকালের সেরা’ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তার মতে, শুধু বিশ্বকাপ জয় দিয়ে কোনো ফুটবলারের ক্যারিয়ার মূল্যায়ন করা যায় না। রোনালদোর লিগ্যাসি ইতিমধ্যেই অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং চলতি বছর বিশ্বকাপ জেতা অবশ্যই চমৎকার অর্জন, কিন্তু এটি তার মোট ক্যারিয়ারকে পরিমাপ করার একমাত্র মানদণ্ড নয়।
রবার্তো মার্টিনেজ ২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেন। এর আগে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বেলজিয়ামের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-কে নেতৃত্ব দিয়ে তিনি দলটিকে ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছিলেন। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়াম তৃতীয় হয়, এবং টানা তিন বছর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকেও।
অন্যদিকে, মেসির জন্য চ্যাম্পিয়ন্স লীগ কিংবা কোপা আমেরিকার শিরোপা গুরুত্বপূর্ণ হলেও, আর্জেন্টাইন সুপারস্টার নিজেই বলেছিলেন, ফুটবলের আল্টিমেট অর্জন হলো ওয়ার্ল্ড কাপ—একটি প্লেয়ারের ক্যারিয়ারের ‘ম্যাগনাম ওপাস’।
এই মন্তব্য নতুন করে প্রমাণ করে যে, মেসি এবং রোনালদোকে নিয়ে ‘সর্বকালের সেরা’ বিতর্ক কখনো শেষ হবে না।
