জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে যেভাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে যেভাবে

শিক্ষা

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে ফলাফল হস্তান্তর করা হবে এবং পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এ বছর বৃত্তি পাবেন। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা আছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে এবং উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে।

শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার উপায়:
১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd
-এ প্রবেশ করুন।
২. ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিয়ে ফলাফল দেখুন।

এসএমএসের মাধ্যমে ফলাফল:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

গত বছরের ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশে ৬১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।