পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

জাতীয়

ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র পাঠানোর তথ্য জানা গেছে।

এর একদিন আগে মঙ্গলবার নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। নতুন আইজিপি নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর সামনে এলো।

শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী দায়িত্ব বণ্টন নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত শিগগিরই জানা যেতে পারে।