বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা

জাতীয়

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে ভিজিটর ভিসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত U.S. Embassy Dhaka।

সোমবার (২ মার্চ) দূতাবাসের অফিসিয়াল বার্তায় জানানো হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

তবে ভিজিটর বা অস্থায়ী ভ্রমণ ভিসা চালু থাকবে। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ প্রক্রিয়াও চলমান থাকবে বলে জানানো হয়েছে।