পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক করছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে আলোচনা করবেন।
এছাড়া সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
সন্ধ্যায় সফর উপলক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় এবং নৈশভোজে অংশ নেবেন তিনি।
ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। গত অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর।
